আজকাল ইউটিউব খুললেই চোখে পড়ে—
“আজকের ট্রেডে ৫,০০০ টাকা দিয়ে ৫০,০০০!”
“F&O করেই মাসে লাখ টাকা ইনকাম”
এই ভিডিওগুলো দেখে অনেক সাধারণ মানুষ মনে করেন,
👉 F&O বুঝি খুব সহজ
👉 একটু সাহস থাকলেই টাকা বানানো যায়
কিন্তু বাস্তবটা ঠিক উল্টো।
F&O এমন একটি জায়গা, যেখানে
✔ একদিনে টাকা দ্বিগুণ হতে পারে
❌ আবার একদিনেই সব শেষ হয়ে যেতে পারে
এই আর্টিকেলে আমরা শুধু নিয়ম নয়,
👉 বাস্তব গল্পের মাধ্যমে দেখব
কীভাবে ভুল সিদ্ধান্তে F&O বড়সড় লস ডেকে আনে।

F&O কি, আগে একটু বুঝে নেওয়া যাক
F&O অর্থ Futures and Options, শেয়ার মার্কেটের এমন একটি সেগমেন্ট যেখানে আপনি খুব কম টাকায় বড় পজিশন নিতে পারেন। মানে লিভারেজ( এক ধরনের ঋণ) নিয়ে ট্রেড করা যায়।
শুনতে ভালো লাগলেও এই লিভারেজই বেশিরভাগ মানুষকে ক্ষতির দিকে ঠেলে দেয়।
এখন প্রশ্ন—
যদি এত লাভ হয়, তাহলে সবাই F&O করে কোটিপতি হয়ে যাচ্ছে না কেন?
কারণ সত্যি হলো—এটি খুব ঝুঁকিপূর্ণ, অত্যন্ত মনস্তাত্ত্বিক চাপপূর্ণ, এবং বেশিরভাগ মানুষ এখানে লস করে।
SEBI এর ডেটা অনুযায়ী মতে ৯০% F&O ট্রেডার লস করে।
একটি বাস্তব গল্প: “শুরুটা ছিল লাভ দিয়ে…”
রাহুল , বয়স ৩২।
একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি।
মাসিক ইনকাম ₹৩৫,০০০।
একদিন অফিসের সহকর্মীর মুখে শুনল—
“ভাই, আমি Option Trading করে গত সপ্তাহে ২৫ হাজার বানিয়েছি!”
রাহুল প্রথমে বিশ্বাস করেনি।
কিন্তু রাতে ইউটিউবে সার্চ করে দেখল—
সবাই F&O নিয়ে কথা বলছে।
কমেন্টে শুধু একটাই শব্দ— “Profit”।
👉 রাহুল ভাবল,
“একটু চেষ্টা করলে ক্ষতি কী?”
গল্পের মোড় ঘুরল এখানে…
রাহুল নিজের সেভিংস থেকে ₹৫০,০০০ নিয়ে F&O শুরু করল।
📌 প্রথম দিন
Bank Nifty Call Option
👉 Profit ₹৬,০০০
📌 দ্বিতীয় দিন
আবার Profit ₹৮,০০০
👉 Confidence বেড়ে গেল।
👉 মনে হলো, “আমি বুঝে গেছি মার্কেট!”
কিন্তু তৃতীয় দিন…
Market উল্টো গেল।
Stop Loss ছিল, কিন্তু
“আর একটু অপেক্ষা করি, ঘুরে যাবে…”
❌ ঘোরেনি।
❌ Loss বাড়তে থাকল।
শেষে একদিনেই—
👉 ₹৩৫,০০০ লস।
》সবচেয়ে বড় ভুল: Loss পুষোতে ট্রেড
এখানেই রাহুল করল মারাত্মক ভুল।
সে ভাবল—
“আজ না হলে কাল টাকা তুলতেই হবে”
এই চিন্তায় শুরু হলো
👉 Overtrading
👉 Revenge Trading
পরের এক সপ্তাহে—
✔ লাভ নেই
❌ পুরো ₹৫০,০০০ শেষ
আর তার সাথে শুরু হলো—
●মানসিক চাপ
●ঘুমের সমস্যা
●পরিবারের সাথে ঝগড়া
এবার চলুন দেখি কেন F&O Avoid করা উচিত।
১. কম টাকায় বড় ট্রেড = বড় লস
F&O-তে আপনি ভাববেন,
“কম টাকায় এত বড় ট্রেড! দারুণ তো!”
কিন্তু এখানে লুকানো বিপদ আছে।
যদি বাজার সামান্যও আপনার বিপরীতে যায়,
আপনার ক্ষতি হবে বড়সড়।
👉 ছোট্ট উদাহরণ
আপনার কাছে ১০,০০০ টাকা আছে।
F&O-তে আপনি ১,০০,০০০ টাকার মতো ট্রেড নিতে পারেন (লিভারেজের জন্য)।
বাজার যদি মাত্র ১% উল্টো যায়, আপনার লস ১,০০০ টাকা, অর্থাৎ ১০% চলে গেল!
মাত্র কয়েক সেকেন্ডেই টাকা উধাও!
আরও পড়ুন
!
👉 চোখের সামনে লাভ ছিল ,তবু টাকা নে-Profit Booking না করলে এটাই হয়ই
⭐ ২. F&O ট্রেড করতে বিশাল অভিজ্ঞতা লাগে
এটি এমন সেগমেন্ট যেখানে—
• চার্ট বিশ্লেষণ
• মার্কেট ট্রেন্ড
• গ্লোবাল মার্কেট
• IV (Implied Volatility)
• Option Greeks
• Data reading
• Risk management
এসবের গভীর জ্ঞান ছাড়া লাভ করা প্রায় অসম্ভব।
নতুন বিনিয়োগকারীরা এসব না জেনেই ঢুকে পড়ে এবং ক্ষতির মুখোমুখি হয়।
⭐ ৩. মানসিক চাপ প্রচণ্ড বেশি
F&O ট্রেড করলে—
• সারাদিন মার্কেট দেখতে হয়
• ছোট ছোট মুভও হৃদস্পন্দন বাড়িয়ে দেয়
• লস হলে মানসিকভাবে ভেঙে যাওয়ার সম্ভাবনা
• Decision-making দুর্বল হয়ে যায়
• Over-trade করার প্রবণতা বেড়ে যায়
মেন্টাল স্ট্রেস আপনার স্বাভাবিক জীবনকেও প্রভাবিত করতে পারে।
⭐ ৪. বড়সড় লস হলে আর্থিক ঝুঁকি তৈরি হয়
F&O-তে লস সীমাহীন পর্যন্ত যেতে পারে (বিশেষ করে Futures-এ)।
অনেকেই মনে করেন—
“আরেকটা ট্রেডে আগের লস কভার করে নেব।”
এটাই সবচেয়ে বড় ভুল।
এই ভুলের কারণে অনেক ট্রেডার—
• সঞ্চয় হারায়
• লোনে জড়িয়ে পড়ে
• পরিবারিক সমস্যা তৈরি হয়
বাস্তবতা হলো—
৯০% F&O ট্রেডার লস করে।
⭐ ৫. সিস্টেমেটিক ও ডিসিপ্লিন ছাড়া সফল হওয়া অসম্ভব
F&O এমন একটি খেলা যেখানে—
• সঠিক Entry
• সঠিক Exit
• Stop Loss
• Position Sizing
• Risk management
—সব কিছুর মিল থাকতে হয়।
কিন্তু নতুন বিনিয়োগকারীরা সাধারণত ইমোশন দিয়ে ট্রেড করে, যার ফলাফল হয় লস।
⭐ ৬. লোভ বাড়িয়ে দেয়, অর্থনৈতিক ডিসিপ্লিন নষ্ট করে
কারণ কম টাকায় বড় লাভের আশা।
এটাই ট্রেডারকে একের পর এক ট্রেড করতে বাধ্য করে।
যখন লস হয় তখন motive হয়—
“লস রিকভার করতে হবে।”
ফলে ট্রেডার আরও বেশি ভুল করে এবং বড় লস হয়।
⭐ ৭. দীর্ঘমেয়াদে সম্পদ গঠন হয় না
F&O ট্রেডিং করলে আপনি—
• Intraday
• Weekly expiry
• Short-term trading
এর মধ্যে আটকে যান।
এতে আপনার দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট হয় না।
আর দীর্ঘমেয়াদে ইনভেস্ট করলেই প্রকৃত অর্থে সম্পদ তৈরি হয়।
⭐ ৮. নতুন বিনিয়োগকারীর জন্য এটি একেবারেই উপযুক্ত নয়
সত্যি কথা—
কেউ শেয়ার মার্কেট শেখে লস করে। কিন্তু F&O-তে সেই লস হতে পারে ধ্বংসাত্মক।
তাই নতুনদের জন্য এটি সম্পূর্ণ নিষেধ।
✔️ তাহলে কী করবেন? নিরাপদ পথ কোনটি?
• SIP এ ইনভেস্ট করুন
• Mutual Fund( মিউচুয়াল ফান্ড)
• Index Fund( ইনটেক্স ফ্রন্ট)
• Bluechip Stocks( ব্লু চিপ স্টক)
• Long-term investing( লং টার্ম ইনভেস্টিং)
• Diversification (ডাইভারসিফিকেশন)
এগুলোতেই দীর্ঘমেয়াদে বেশি লাভ হয় এবং ঝুঁকিও কম।
》F&O Avoid করাই বুদ্ধিমানের কাজ
F&O মার্কেট কোনো “দ্রুত টাকা বানানোর মেশিন” নয়।
এটি একটি অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ সেগমেন্ট।
সাধারণ মানুষ, নতুন বিনিয়োগকারী কিংবা যাদের emotional control কম—তাদের একেবারেই এখানে আসা উচিত নয়।
নিজের কষ্টের টাকা নিরাপদ রাখুন, বুদ্ধিমত্তার সাথে ইনভেস্ট করুন।
FAQ– কিছু সাধারণ প্রশ্ন
১. F&O কি?
Futures & Options হল ডেরিভেটিভ কন্ট্রাক্ট, যেখানে কম টাকায় বড় পজিশন নেওয়া যায়।
২. নতুন বিনিয়োগকারীরা কি F&O করা উচিত?
না, তাদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
৩. F&O-তে কি সত্যি অনেক লাভ করা যায়?
হ্যাঁ, কিন্তু তার থেকেও দ্রুত বড় ক্ষতি হয়। ৯০% মানুষ লস করে।
৪. F&O-এর সবচেয়ে বড় ঝুঁকি কী?
লিভারেজ। কম মুভমেন্টেও বড় লস হয়ে যেতে পারে।
৫. নিরাপদ বিকল্প কী?
SIP, Mutual Fund, Index Fund ও দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট।
⚠️ সতর্কতাএই আর্টিকেলটি শুধুমাত্র educational purpose-এর জন্য।Financial decision নেওয়ার আগে নিজে যাচাই করুন অথবা প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।